যুদ্ধবিরতির আওতায় হরমুজ প্রণালি দিয়ে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান - রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে এমনটাই জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ সূত্র। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করা হয়।
ইরান ও ওমানের মধ্যবর্তী মাত্র ৩৪ কিলোমিটার প্রশস্ত এই নৌপথটি পারস্য উপসাগর থেকে ভারত মহাসাগরে যাওয়ার প্রধান পথ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এবং সারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য এই পথ দিয়েই পরিবহন করা হয়।
ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর থেকে ইরান এই প্রণালিটি বেশির ভাগ সময় বন্ধ রেখেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।