লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ‘হামলা’ 

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

হিজবুল্লাহর দাবি, শনিবার স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটে দক্ষিণ লেবাননের টায়ার অঞ্চলের শামা শহরে একটি বাড়িতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

একই সঙ্গে গোষ্ঠীটি জানিয়েছে, মধ্যরাতের পরপরই তারা কিরিয়াত শমোনা, মেতুলা এবং মিসগাভ আমের ইসরায়েলি বসতিতে রকেট হামলা চালিয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরানে হামলা থামালেও লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। এর পাল্টা জবাবও দিচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এর আগে শুক্রবার টাইমস অব ইসরায়েল আইডিএফকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে অল্প সংখ্যক রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দেশটির উত্তরে হাইফা এলাকায় সাইরেন বেজে উঠেছে।

হিজবুল্লাহর বিবৃতিতেও উত্তর ইসরায়েলে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহ সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মানারের শেয়ার করা একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করা হয়েছে।

এতে বলা হয়েছে, হাইফাকে ‘উন্নত ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে লক্ষ্যবস্তু’ করা হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, গোষ্ঠীটি এটি করেছে কারণ তারা ‘যুদ্ধবিরতি মেনে চলেছিল’ কিন্তু ‘শত্রু তা মানেনি’।

এর আগে বুধবার ইসরায়েল লেবাননে সর্ববৃহৎ বিমান হামলা চালায়। রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহতম দিনের এই হামলায় এক দিনেই ২৫৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১ হাজার ২০০ জন।

হিজবুল্লাহর বিবৃতিতেও উত্তর ইসরায়েলে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহ-সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মানার-এর শেয়ার করা একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করা হয়েছে।

এতে বলা হয়েছে, হাইফাকে ‘উন্নত ক্ষেপণাস্ত্রের ঝাঁক দিয়ে লক্ষ্যবস্তু’ করা হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, গোষ্ঠীটি এটি করেছে কারণ তারা ‘যুদ্ধবিরতি মেনে চলেছিল’ যখন ‘শত্রু তা মানেনি’।

এরআগে বুধবার ইসরায়েল লেবাননে সর্ববৃহৎ বিমান হামলা চালায়। রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহতম দিনের এ হামলায় এক দিনেই ২৫৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১২০০ জন।