ইরান ইসরায়েলকে ধ্বংসের হুমকি দিয়ে এখন টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি যুদ্ধে ঐতিহাসিক সাফল্য অর্জনেরও করেছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে ইসরায়েলের নাগরিকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু এসব কথা বলেন। বিবৃতিটি নেতানিয়াহুর ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।
নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রিয় নাগরিকবৃন্দ, আমার ভাই ও বোনেরা, এই অভিযান এখনও শেষ হয়নি, কিন্তু এখনই এটা পরিষ্কারভাবে বলা যায়–আমরা ঐতিহাসিক সাফল্য অর্জন করেছি।
তিনি বলেন, আমি চাই আপনারা মনে রাখুন আমরা কোথায় ছিলাম; ইরান আমাদেরকে শ্বাসরোধ করে চেপে ধরতে চেয়েছিল; গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার আসাদ সরকার, ইরাকের মিলিশিয়া বাহিনী, ইয়েমেনের হুতি, এমনকি স্বয়ং ইরানও। অর্থাৎ, তারা আমাদের শ্বাসরোধ করতে চেয়েছিল এবং আমরা তাদের শ্বাসরোধ করছি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তারা আমাদেরকে ধ্বংসের হুমকি দিয়েছিল, আর এখন তারা টিকে থাকার জন্য লড়াই করছে। আমরা তাদের ওপর আঘাত হেনেছি। আমাদের এখনও অনেক কিছু করার আছে, আমি শিগগিরই সে বিষয়ে বিস্তারিত জানাব।
তিনি বলেন, আমি বিশেষভাবে স্বয়ং ইরানকে দিয়েই শুরু করতে চাই, বিশেষ করে অক্টোপাসের মাথাকে দিয়ে, কারণ আমি আমার জীবনের একটি উল্লেখযোগ্য অংশ একটি জিনিস প্রতিরোধ করার জন্য উৎসর্গ করেছি, আর তা হলো এই সন্ত্রাসী শাসনব্যবস্থা যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, যার মাধ্যমে তারা ইহুদি রাষ্ট্রকে নিশ্চিহ্ন করতে এবং ইহুদি ইতিহাসের অবসান ঘটাতে চায়।
নেতানিয়াহু বলেন, আমি, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে, একমাত্র ইহুদি রাষ্ট্রের প্রধান হিসেবে, তা মেনে নিতে পারিনি। সেই বিরাট পরিবর্তনটি ঘটেছিল ‘অপারেশন রাইজিং লায়ন’-এর সেই সন্ধ্যায়, যখন আমি আপনাদের জানিয়েছিলাম আমাদের দুঃসাহসী পাইলটরা ইরানের আকাশে উড়ছে, ইরানের আকাশে উড়ছে এবং ইরানের সর্বত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানছে; আমরাই প্রথম ভয়ের প্রতিবন্ধকতা ভেঙেছিলাম, খোদ ইরানের ভেতরে কাজ করার ভয়। আমার সেই অনুভূতির কথা মনে আছে, কী উত্তেজনা, কী গর্ব। গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।
তিনি বলেন, আমি যদি এক বছর আগে আপনাদের বলতাম, মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, প্রায় ৪০ দিন ধরে আমাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে, ডানায় ডানা মিলিয়ে, এক সাধারণ শত্রুর বিরুদ্ধে লড়াই করবে, কে তা বিশ্বাস করত? কিন্তু এই সবকিছু সম্ভব হয়েছে কারণ আমরা উদ্যোগ নিয়েছিলাম, আমরা পদক্ষেপ নিয়েছিলাম, আমরা আক্রমণ করা হয়েছিল।
নেতানিয়াহু বলেন, আমরা কেন এই অভিযান শুরু করেছিলাম? কারণ ইরান পারমাণবিক অস্ত্র অর্জন এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের খুব কাছাকাছি ছিল। দিনে হাতে গোনা কয়েকটি ক্ষেপণাস্ত্র আমাদের ওপর এসে পড়ত না, বরং প্রতিদিন শত শত ক্ষেপণাস্ত্র আসত—দুটি অস্তিত্বের সংকট, যা আমাদের মাথার ওপর থেকে সরাতে আমরা বাধ্য হয়েছিলাম।
তিনি বলেন, ‘রাইজিং লায়ন’-এর আগে, আমি সময়মতো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেয়েছিলাম, এবং তা আমাদের জানিয়েছিল, ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামকে পারমাণবিক অস্ত্রে রূপান্তর করার জন্য কাজ শুরু করেছে। আর এই গোয়েন্দা তথ্য পাওয়ার মুহূর্তেই আমরা কাজে নেমে পড়ি। আমরা তাদের ১২ জন শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানীকে নির্মূল করি, আমাদের আমেরিকান বন্ধুদের সাথে মিলে তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করি—ফোরডোতে বি-২ বিমান দিয়ে আক্রমণের কথা আপনাদের মনে আছে। তারা কী চমৎকার কাজই না করেছিল। আমরা ক্ষেপণাস্ত্রের মজুত ও শত শত উৎক্ষেপক যন্ত্রেও আক্রমণ করেছিলাম। আর এই সবকিছু আমাদের থেকে একটি দ্বৈত, তাৎক্ষণিক অস্তিত্বের সংকট দূর করেছিল।
নেতানিয়াহু বলেন, ‘রাইজিং লায়ন’-এর পর বারবার আমার কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এসে পৌঁছায়, এবং এই তথ্য থেকে জানা যায় যে, খামেনি পারমাণবিক শিল্প এবং ক্ষেপণাস্ত্র শিল্প উভয়েরই পুনরায় চালু এবং এমনকি সম্প্রসারণের নির্দেশ দিয়েছিলেন। তিনি ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং পারমাণবিক উৎপাদন উভয়কেই একটি উঁচু পাহাড়ের অনেক গভীরে এমনভাবে লুকিয়ে রাখতে চেয়েছিলেন, যাতে এমনকি বি-২ বিমানও সেখানে পৌঁছাতে না পারে। আমরা কাজে নেমে পড়ি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইরানের কাছে এখনও ক্ষেপণাস্ত্র আছে; তাদের একটি ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার আছে যা এখনও চালু রয়েছে। আমরা পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করতে সফল হয়েছি, এবং আমাদের আরও একটি অতিরিক্ত লক্ষ্য ছিল: ইরানের শাসনব্যবস্থাকে চূর্ণ করা। ৪৭ বছর আগে শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে এটিকে এর সর্বনিম্ন, সবচেয়ে দুর্বল পর্যায়ে নামিয়ে আনা।
জাতির উদ্দেশে নেতানিয়াহু বলেন, আমি আপনাদের বলতে চাই আমরা কী করেছি: আমরা সর্বোচ্চ নেতা খামেনি, তার কার্যত উত্তরসূরি লারিজানি, প্রতিরক্ষামন্ত্রী, মন্ত্রীদের নির্মূল করেছি।