যুদ্ধবিরতির চেষ্টায় দীর্ঘ ৩৪ বছরের মধ্যে প্রথম বারের মতো বৈঠকে বসছেন ইসরয়েল ও লেবাননের নেতারা। আজ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন বলে আল জাজিরার লাইভে বলা হয়েছে।
স্থানীয় সময় বুধবার রাতে ট্রাম্প তাঁর স্যোশাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ স্যোশালে লিখেছেন, ইসরায়েল ও লেবাননের নেতারা বৃহস্পতিবার ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো কথা বলবেন।
তিনি লিখেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা করা হচ্ছে। দুই নেতার মধ্যে কথা হয়েছে অনেক দিন, প্রায় ৩৪ বছর। বৈঠক আগামীকাল হবে। চমৎকার!
এদিকে ইরান ও আঞ্চলিক শক্তিগুলোর চলমান কূটনৈতিক প্রচেষ্টায় লেবাননে খুব শিগগিরই একটি যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মুখপাত্র ও লেবাননের সংসদ সদস্য ইব্রাহিম মুসাউই।
বার্তা সংস্থা রয়টার্সকে ইব্রাহিম মুসাউই জানান, তেহরান এবং অন্যান্য আঞ্চলিক রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় একটি সমঝোতার পথ তৈরি হচ্ছে।