ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পের ওপর নেতানিয়াহুর চাপ

ইরানে দ্রুত হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান'র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে, নতুন বছরে  ইরানে বড় আকারের সামরিক হামলা শুরুর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে জানুয়ারি থেকে মার্কিন কংগ্রেসের নতুন মেয়াদে ইরান যুদ্ধ অবসানের তৎপরতা শুরুর ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের সম্ভাব্য স্পিকার হাকিম জেফরি।

 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

ইরানে দ্রুত হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান'র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এদিকে, নতুন বছরে  ইরানে বড় আকারের সামরিক হামলা শুরুর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে জানুয়ারি থেকে মার্কিন কংগ্রেসের নতুন মেয়াদে ইরান যুদ্ধ অবসানের তৎপরতা শুরুর ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসের সম্ভাব্য স্পিকার হাকিম জেফরি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত সপ্তাহে ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেন, ইরানে নতুন কোরে হামলা লেবানন, সিরিয়া ও গাজাকে জড়িয়ে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

তা সত্ত্বেও, ইরানে দ্রুত হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে, ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান'র প্রতিবেদন বলছে, ডোনাল্ড ট্রাম্প এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেননি এবং এমন পদক্ষেপ নিতে অনিচ্ছুক তিনি।

তবে, রোববার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে, সমঝোতা না হলে নতুন বছরে  ইরানে বড় আকারের সামরিক হামলা শুরুর হুমকি দিয়েছেন ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর নতুন কোরে হামলার পাশাপাশি শান্তি আলোচনাকে বিলম্বিত করার অভিযোগ এনেছেন তিনি।

এদিকে, আইআরজিসি'র উপ-অধিনায়ক মেজর জেনারেল মোস্তফা ইজাদি অভিযোগ করেন, ইরানে অর্থনৈতিক চাপ বাড়িয়ে এবং জনগণের আস্থা দুর্বল করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা।

জ্বালানি খাত সংস্কার ইরানের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন দেশটির স্পিকার মোহাম্মদ গালিবাফ।

ইরানের স্পিকার মোহাম্মদ গালিবাফ বলেন, ‘যুদ্ধের আগেও জ্বালানি খাতের সংস্কার আমাদের কাছে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল। গ্যাস সংক্রান্ত বিষয়টির দিকে আমাদের অধিক নজর দিতে হবে। এই খাতের সংস্কার জনগণ ও সরকার- উভয়ের জন্যই সমস্যার সমাধান বয়ে আনতে পারে। পাশাপাশি এটি অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।’

হরমুজ প্রণালিতে আরও দুটি তেলের ট্যাঙ্কারে মাইনের আঘাতে অগ্নিকাণ্ড ঘটেছে। ইরানি নৌবাহিনী জানিয়েছে, ট্যাঙ্কারগুলো প্রণালির পূর্বাঞ্চলে একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিল। 

এছাড়া, হরমুজে যুক্তরাষ্ট্রের আরও একটি এমকিউ-ওয়ান গোয়েন্দা ড্রোন ধ্বংস করেছে আইআরজিসি। এ নিয়ে ২৪ ঘণ্টায় ৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও জানায় তারা।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটাই সর্বোচ্চ সংখ্যা।
মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালে পরিচালনা পর্ষদকে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার, ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
মার্কিন নৌ অবরোধ ভাঙতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এর আগে, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
মার্কিন প্রতিনিধি পরিষদের মধ্যবর্তী নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ৪৩৫ আসনের পরিষদে দলটি এখন পর্যন্ত ২৫৯টি আসন নিশ্চিত করেছে, যা আগের নির্বাচনের তুলনায় ৪৪টি বেশি। চূড়ান্ত ফলে আসনসংখ্যা...
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকা রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট...
দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রামক ব্যাধি হামের উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...
রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে, তা নাকচ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার...
সুন্দরবনের দুবলার চরে পুণ্যস্নান ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। আজ মঙ্গলবার ভোরে পূর্ণিমার জোয়ারে বঙ্গোপসাগরের আলোরকোল সৈকতে পুণ্যস্নানে অংশ নেন দেশের বিভিন্ন...
লোডিং...

এলাকার খবর