লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা

ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির লাইভে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে দুই প্রেসিডেন্টকে হোয়াইট হাউজে আমন্ত্রণও জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনকে পরবর্তী আলোচনার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাচ্ছেন।

১০ দিনের যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে শুরু বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি ট্রুথ স্যোশালে লিখেছেন, দুই পক্ষই শান্তি দেখতে চায় এবং তা খুব শিগগিরই সম্ভব হবে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, আমি এইমাত্র লেবাননের অত্যন্ত শ্রদ্ধেয় প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে চমৎকার আলোচনা করেছি।

তিনি বলেন, এই দুই নেতা সম্মত হয়েছেন যে, তাদের দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে তারা আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করবেন।

ট্রাম্প আরও বলেন, গত মঙ্গলবার, আমাদের প্রতিরক্ষামন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে ওয়াশিংটন ডিসিতে এই দুই দেশ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসেছিল। একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেক্রেটারি অফ স্টেট রুবিও এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে একটি স্থায়ী শান্তির জন্য ইসরায়েল ও লেবাননের সাথে কাজ করার নির্দেশ দিয়েছি।

ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য সম্মানের বিষয় ছিল এবং এটি হবে আমার দশম। তাই চলুন, এটি সম্পন্ন করি।

লেবাননের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছেন।