হরমুজ প্রণালিতে তেলের ট্যাঙ্কারের পর এবার একটি কন্টেইনার জাহাজে হামলা হয়েছে। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসকে (ইউকেএমটিও) উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, ইরানি গানবোট থেকে তেলের ট্যাঙ্কারে গুলি চালানোর কয়েক ঘণ্টা পরই সেখানে দ্বিতীয় হামলাটি হয়।
ইউকেএমটিও জানায়, হামলার সময় কন্টেইনার জাহাজটি ওমান উপকূল থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল দূরে ছিল। হামলায় জাহাজটির বেশ কিছু কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।
কারা এ হামলা করেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে ইউকেএমটিও জানিয়েছিল, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানের রেভল্যুশনারি গার্ডসের গানবোট থেকে গুলি চালানো হয়েছে।
ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার প্রতিবাদে ইরান গুরুত্বপূর্ণ এই জলপথে ফের বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যেই পরপর দুটি হামলা হলো।