শত্রুদের পরাজয়ের তিক্ত স্বাদ দিতে প্রস্তুত ইরান: মোজতবা খামেনি

শত্রুদের উদ্দেশ করে নতুন সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আজ শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় তিনি বলেন, শত্রুদের পরাজয়ের তিক্ত স্বাদ প্রস্তুত আছে তার দেশ।

ইরানে সেনা দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রচারিত এই বার্তায় হরমুজ প্রণালি ও ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার কোনো উল্লেখ ছিল না। তবে ‘শত্রুদের’ সতর্ক করে ঠিকই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মোজতবা খামেনির বিবৃতিটি প্রথমে টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত হয়। সেখানে তিনি বলেন, 'আমাদের সাহসী নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করাতে প্রস্তুত দাঁড়িয়ে আছে।'

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য সংকট যখন আরও ঘনীভূত হচ্ছে তখনই সামনে এল মোজতবা খামেনির এই বিবৃতি।

উল্লেখ্য, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আবির্ভূত হন তাঁরই ছেলে মোজতবা খামেনি।

তবে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোজতবাকে জনসমক্ষে দেখা যায়নি। এরই ধারাবাহিকতায় শুত্রুদের উদ্দেশে তাঁর এই নতুন হুঁশিয়ারিও টেলিগ্রাম চ্যানেলে লিখিত আকারে এসেছে।