ইরানে বিমান টিকিট বিক্রি এখনও স্থগিত রয়েছে। দেশটির বেসামরিক বিমান পরিবহন সংস্থা এ তথ্য জানিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, দেশের আকাশপথ ধাপে ধাপে খোলার পরিকল্পনা করা হয়েছে, যা চারটি পর্যায়ে সম্পন্ন হবে: ট্রানজিট ফ্লাইট চালু , পূর্ব ইরানের বিমানবন্দরগুলো থেকে ফ্লাইট, মেহরাবাদ বিমানবন্দর ও ইমাম খোমেনি বিমানবন্দর এবং পশ্চিমাঞ্চলের বিমানবন্দরগুলো থেকে ফ্লাইট চালু।
তাদের মতে, এই ধাপে ধাপে প্রক্রিয়ার উদ্দেশ্য হলো সঠিক অগ্রাধিকার ঠিক করে ধীরে ধীরে কার্যক্রম চালু করা, যাতে এয়ারলাইনগুলো পরিকল্পনা অনুযায়ী ফ্লাইট পরিচালনা ও টিকিট বিক্রি শুরু করতে পারে।
এর আগে ইরানিয়ান এয়ারলাইন্স অ্যাসোসিয়েশন ইমাম খোমেনি, মেহরাবাদ, মাশহাদ, বিরজান্দ, গোরগান ও জাহেদান–এই ছয়টি বিমানবন্দর পুনরায় চালু হওয়ার কথা জানিয়েছিল।