ইরানের প্রেসিডেন্টের কড়া বার্তা

আমাদের পরমাণু কর্মসূচির অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে!

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ রোববার বলেছেন, ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি বা আইএসএনএ আজ দেশটির প্রেসিডেন্টকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে।

পেজেশকিয়ান মন্তব্যটা করেছেন এমন সময়ে যখন ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে তেহরান-ওয়াশিংটন বৈঠকের সম্ভাবনা জেগেছে।

আইএসএনএ পেজেশকিয়ানকে উদ্ধৃত করে লিখেছে, ‘ট্রাম্প বলছেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু তিনি এটি বলছেন না যে, কোন অপরাধে এ বাধা দেওয়া হচ্ছে? একটি জাতির অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?’