আবার যুদ্ধ শুরু হলে চরম আঘাত হানব: ইরান

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে দেশটি বলছে, শত্রুপক্ষ যদি আবার হামলা শুরু করে, তারাও চরম আঘাত হানবে।

আজ বুধবার আল জাজিরার লাইভে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন বলছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ওই হুমকি দিয়েছে। সতর্ক করে তারা বলেছে, যুদ্ধ পুনরায় শুরু হলে তারা শত্রুর ওপর ‘চরম আঘাত’ হানবে।

ইরানের মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি বলেছে, তারা যেকোনো নতুন আগ্রাসনের মোকাবিলা করতে প্রস্তুত এবং পুনরায় যুদ্ধ শুরু হলে তারা তাদের “শত্রুর অবশিষ্ট সম্পদের” ওপর “চরম আঘাত” হানবে।

সংবাদটিতে বলা হয়েছে, আইআরজিসি একটি “নীরব যুদ্ধক্ষেত্রে” সতর্ক থাকার এবং “তথাকথিত যুদ্ধবিরতি” চলাকালীন শত্রুর কার্যকলাপ পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।