গোপনে আমিরাত গিয়েছিলেন নেতানিয়াহু? ইরানের কড়া হুঁশিয়ারি

ইসরায়েলের সঙ্গে ষড়যন্ত্রকারী দেশকে জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুদ্ধের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপনে আমিরাত সফর ঘিরে এ হুঁশিয়ারি দেন তিনি। তবে, নেতানিয়াহুর গোপন সফরের এ দাবি নাকচ করেছে আমিরাত।

ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের টানা ৪০ দিনের যুদ্ধের সময় গোপনে সংযুক্ত আরব আমিরাতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তাঁর কার্যালয় থেকে এ তথ্যের দাবি করা হয়েছে। তবে একে ভিত্তিহীন বলছে আরব আমিরাত।

তবে এ সফরের বিষয়ে ইরান আগে থেকেই জানতে জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইসরায়েলের সাথে গোপন আঁতাত ক্ষমার অযোগ্য। সেই সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, যুদ্ধের সময় গোপনে ইরানে হামলা চালায় আরব আমিরাত।