যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স জানিয়েছে এ খবর।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স-এর খবরে এ তথ্য জানা গেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে জুনে ইসলামাবাদে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে উভয় পক্ষ। তবে স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর আগেই যুক্তরাষ্ট্রের হামলায় নতুন করে উত্তেজনা বেড়েছে।
বিবৃতিতে গরিবাবাদি দাবি করেন, ওয়াশিংটন নতুন করে হামলার মাধ্যমে তার সমস্ত অঙ্গীকার লঙ্ঘন করেছে। তাই তেহরানও দেশ রক্ষায় সকল প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।



