সৌদি আরবে জিলহজ্জ্ব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার ১৮ মে ২০২৬ তারিখকে জিলহজ্ব মাসের প্রথম দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।
জিলহজ্ব মাসের দশম দিনে ঈদুল আজহা হিসেবে নিয়ে সৌদি আরবে এ বছর ঈদ পালিত হবে ২৭ মে ২০২৬ বুধবার।
এর আগে ২৬ মে মঙ্গলবার হজযাত্রীদের জন্য আরাফার দিন হবে বলে জানিয়েছে সৌদি আরব।
একই দিন অর্থাৎ, আগামী ২৭ মে বুধবার ঈদ উদ্যাপনের ঘোষণা দিয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। চাঁদ দেখা যাওয়ায় দুটিই দেশেই জিলহজ্ব মাস শুরু হবে আগামীকাল থেকে।
এর আগে ব্রুনেই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ঈদের দিন ঘোষণা করেছে। এর মধ্যে ব্রুনেইয়ে ঈদুল আজহা পালিত হবে ২৮ মে বৃহস্পতিবার। তবে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ২৭ মে বুধবার ঈদুল আজহার দিন হিসেবে ঘোষণা করেছে।
তুরস্ক আর তিউনিসিয়াও ২৭ মে-তেই ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে আগেই। এর মধ্যে তুরস্ক অবশ্য চাঁদ দেখে নয়, তাদের নিজস্ব জ্যোতির্বৈজ্ঞানিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদ পালন করে।