রোববারের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে।
তবে রোববারের মধ্যে চুক্তির সম্ভাবনা নাকচ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। পাকিস্তানের মধ্যস্থতায় সম্পাদিত সমঝোতা স্মারকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা না হওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও ইরানিরা ওয়াশিংটনকে একেবারেই বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম-হোসেন মোহসেনি।
এর আগে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার এক্স পোস্টে তিনি বলেন, আগামী সপ্তাহে চুক্তির কারিগরি বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সূত্র: রয়টার্স