১০০ দিনেও শান্তি নেই, হোয়াইট হাউজে চাপের পাহাড়

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার ঘোষণা এলেও এর মধ্যেও রয়েছে দোলাচল। আর এই অচলাবস্থার সবচেয়ে বড় চাপ এসে পড়েছে হোয়াইট হাউজের ওপর। পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ সব ইস্যু নিয়েই হোয়াইট হাউজের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

ইরান যুদ্ধ একশ দিন পার হলেও স্থায়ী শান্তি চুক্তি এখনো হয়নি। এই সময়ে একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হলেও প্রতিবারই তা ভেঙে গেছে। ফলে এই পুরো সংকটের সবচেয়ে বড় রাজনৈতিক চাপ এখন হোয়াইট হাউজের ওপর কেন্দ্রীভূত।

হোয়াইট হাউজ প্রকাশ্যে দাবি করছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং কূটনৈতিকভাবে ইরানকে আলোচনায় আনতে সক্ষম হয়েছে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা — যুদ্ধ বন্ধে ব্যর্থতা এবং কার্যকর চুক্তি না আনতে পারা ওয়াশিংটনের কৌশলগত সীমাবদ্ধতাকে স্পষ্ট করে তুলছে।

এই অবস্থায় হোয়াইট হাউজের আরেকটি বড় সংকট হলো বিশ্বাসযোগ্যতা। যুদ্ধবিরতি বা নিয়ন্ত্রণের যে বার্তা দেওয়া হচ্ছে, তা বাস্তব পরিস্থিতির সঙ্গে বারবার সাংঘর্ষিক হয়ে পড়ছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার সক্ষমতা নিয়েই প্রশ্ন উঠছে।

সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে একাধিক ফ্রন্টে একসঙ্গে চাপ সামলাতে গিয়ে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে মৌলিক মতবিরোধ এখনো অমীমাংসিত। অন্যদিকে লেবানন পরিস্থিতি এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনায় মাঠপর্যায়ের বাস্তবতার চিত্র ভিন্ন।

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ যেমন বাড়ছে, তেমনই মূল্যস্ফীতি, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা হোয়াইট হাউজের জন্য রাজনৈতিক ঝুঁকিও তৈরি করছে। সব মিলিয়ে একশ দিন পর পরিস্থিতি স্পষ্ট করেছে, যুদ্ধ শুরু করা যতটা সহজ ছিল, তা শেষ করা হোয়াইট হাউজের জন্য ততটাই কঠিন হয়ে উঠেছে।

ভেনেজুয়েলার কুখ্যাত ত্রেন দে আরাগুয়া গোষ্ঠির বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, এ হামলায় নিহত হয়েছেন গোষ্ঠির প্রধান নিনো গেরেরো। সামাজিক...
ইরানে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন হামলা করার হুঁশিয়ারির পরপরই এই হামলা চালানো হলো। ইরানের বন্দরনগরী আব্বাসসহ বেশ কয়েকটি শহরে এই হামলার...
লেবাননকে ঘিরে ইরান-ইসরায়েল উত্তেজনা এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সংকটে পরিণত হয়েছে। সেইসাথে ইরান বদলেছে দীর্ঘদিনের কৌশল। বিশ্লেষকদের মতে, দেশটি এখন আঞ্চলিক মিত্রদের মাধ্যমে শক্তি প্রদর্শন না...
যুদ্ধের ১০০ দিন পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি এখনো অধরা। তবে এই সময়ে অন্তত কয়েকবার দুই দেশ এমন অবস্থায় পৌঁছেছিল, যখন মনে হয়েছিল যুদ্ধের স্থায়ী সমাধান সময়ের ব্যাপার...
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জনবান্ধব ও কল্যাণমুখী বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। তবে দুর্নীতি কমাতে পারলেই বাজেটের সুফল পাওয়া যাবে বলে জানায় দলটি।
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মারা গেল ৬৪৮ শিশু।
রাশিয়ার বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছে ইউক্রেন। এসব হামলা রুশ অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে স্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।...
রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে রয়টার্স। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি, শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া...
লোডিং...

এলাকার খবর