ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির ৮ মাস পেরিয়ে গেলেও থামছে না ইসরায়েলি বর্বরতা। সোমবার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আইডিএফের হামলায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত ও ৬ জন আহত হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
এনিয়ে এই ৮ মাসে অন্তত এক হাজার জন নিহত এবং ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। আর ২০২৩ সাল থেকে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৭৩ হাজার। আরও আনুমানিক ৮ হাজার ফিলিস্তিনি ধ্বংস্তুপের নিচে চাপা পড়েছে এবং ৩ হাজার জন নিখোঁজ হয়েছে।
গাজায় গতবছর অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলের সেনারা বহু ফিলিস্তিনিকে অপহরণ করেছে। গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, এই সময়ের মধ্যে অন্তত ৯৫ জন আটক হয়েছে।