যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: ইসরায়েলের কৌশলগত পরাজয়!

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৩:২৯ পিএম

যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির খসড়াতে সই করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী, লেবাননসহ সব ফ্রন্টেই বন্ধ থাকবে হামলা-পাল্টা হামলা।

তবে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে নিজেদের কৌশলগত পরাজয় হিসেবে দেখছে ইসরায়েল। তেল আবিবের কর্মকর্তারা বলছেন, এই যুদ্ধে তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ ও ক্ষেপণাস্ত্রের ব্যবহার সীমিতকরণসহ তাদের কোনও লক্ষ্যই পূরণ হয়নি।

বিষয়টি মানতে পারছে না ডানপন্থী ইসরায়েলিরা। তাদের দৃষ্টিতে এই চুক্তি তেল আবিবের জন্য একটি রাজনৈতিক পরাজয়। কারণ চুক্তির শর্ত মেনে, লেবাননে বোমাবর্ষণ বন্ধে বাধ্য হবে আইডিএফ। অথচ, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বরাবরই নিরাপত্তা হুমকি হিসেবে দেখে তেল আবিব।

শান্তিচুক্তির কারণে প্রতিটি প্রধান রেডলাইন পূরণে ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মত নেতানিয়াহু প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের। কারণ, এবারের যুদ্ধে তাদের লক্ষ্য ছিল— তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, ক্ষেপণাস্ত্রের ব্যবহার সীমিত করা এবং হিজবুল্লাহ-হুতিসহ আঞ্চলিক মিত্রদের পিছু হটানো।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানির মূল্য। এরই মধ্যে ৪ শতাংশ দাম কমার তথ্য দিয়েছে সিএনএন।
যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির খসড়ায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, তেল নিষেধাজ্ঞায় ছাড়, ২৫ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্তি এবং পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত...
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ'র বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা...
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ করেছে ইরানের ডানপন্থীরা। শান্তি চুক্তির ইরানি শীর্ষ আলোচক মোহাম্মদ গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সমালোচনা করেছে তারা। এ সময়...
চড়া মূল্যস্ফীতি, কম মজুরি এবং কর্মসংস্থান সংকটে বিপাকে সাধারণ মানুষ। এসব সূচকে উন্নতির ওপরই বাজেটের সফলতা নির্ভর করছে বলে মনে করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। সোমবার রাজধানীর মহাখালীতে...
১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলো নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ ঘোষণা দেন।
যত দ্রুত সম্ভব নিরপেক্ষ সদস্য নিয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির নতুন প্রশাসক মোহাম্মদ জহির হোসেন। আমানতকারীদের আস্থা ফেরানো ও লেনদেন স্বাভাবিক করারও আশ্বাস...
দিল্লিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে হেনস্তার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে অসন্তোষ জানিয়েছে ঢাকা। আজ সোমবার দুপুরে ভারতের হাইকমিশনারকে তলব করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর