ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চূড়ান্ত আলোচনা করতে ইরানের প্রতিনিধিদলের পর এবার সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, এক সপ্তাহে তার সফরের পরিকল্পনায় বেশ কয়েকবার পরিবর্তন এসেছে।
দেশটিতে এক থেকে দুইদিন থাকতে পারেন বলেও জানিয়েছেন ভ্যান্স। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ইরানের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে সুইজারল্যান্ডে যান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সেখানে পৌঁছে তারা আলোচনার কারিগরি বিষয়গুলো নিয়ে কাজ করছেন।
এদিকে, চূড়ান্ত আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছেছেন ইরানের একটি প্রতিনিধিদল। তারা সতর্ক করে জানিয়েছে, লেবাননের বিষয়ে আগে সমাধানের উদ্যোগ না নিলে আলোচনায় কোনো অগ্রগতি হবে না। তবে আলোচনায় এই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন ভ্যান্স।