যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি এ কথা জানান বলে এএফপি জানিয়েছে।

আব্বাস আরাগচি এক্সে লিখেছেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

তিনি আরও লিখেছেন, ‘আলোচনার ফলে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অবরোধ প্রত্যাহার করা হয়েছে।

আব্বাস আরাগচি লিখেছেন, পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।