যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে ইরান–আমেরিকা

আপডেট : ২১ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে নতুন দফায় আলোচনা শুরু করেছে ইরান ও আমেরিকা। এতে অংশ নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল, আয়োজক দেশ সুইজারল্যান্ড এবং মধ্যস্থতাকারী দুই দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা।

পাকিস্তানের মধ্যস্থতায় গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সই করা একটি অন্তর্বর্তীকালীন চুক্তিকে এগিয়ে নিতেই মূলত সুইজারল্যান্ডে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদলে রয়েছেন আব্বাস আরাঘচি।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে একটি চতুর্পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই আলোচনা আগামী ৬০ দিন ধরে চলবে। এতে দুই পক্ষের কর্মকর্তারা শান্তি প্রক্রিয়ার চূড়ান্ত করার বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি ও লেবাননে ইসরায়েলের যুদ্ধের মতো জটিল বিষয়গুলোর সমাধানও খোঁজার চেষ্টা হবে বলে আশা করা হচ্ছে।

রোববারের আলোচনার শুরুর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাতে প্রকাশিত এক ভিডিওতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘জায়নিস্ট শাসকগোষ্ঠী লেবাননে তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করে চলেছে। আজকের আলোচনায় এই বিষয়টিই মূল আলোচনার বিষয় হবে।’

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শনিবার তেহরান থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার ঠিক আগে ইরানের প্রতিনিধিদলের প্রধান গালিবাফ জানান, তাঁরা মূলত আমেরিকাকে এটি মনে করিয়ে দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন যে, প্রথমে তাদের সমঝোতার বাস্তবায়ন শুরু করতে হবে, আর মার্কিনিরা সেটি মেনে নেওয়ার পরই কেবল প্রযুক্তিগত আলোচনা শুরু হবে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের রোববার সতর্ক করে বলেছেন, তেহরান কেবল কাগজের কোনো চুক্তি মেনে নেবে না এবং ওয়াশিংটনকে অবশ্যই তার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।

মোখবের বলেন, ‘আমাদের আলোচকরা প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত সন্তুষ্ট হবেন না।’

নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ১ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ উত্তোলনে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। খনির অবকাঠামোসহ অন্যান্য খাতে বৃহত্তর মার্কিন বিনিয়োগ ওয়াশিংটনের সঙ্গে...
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল এক গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর