যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। এক মাসের মধ্যে সর্বোচ্চ দাম উঠেছে এবার। আজ আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন বলছে, অব্যাহত পাল্টাপাল্টি হামলার মধ্যে জ্বালানি তেলের দাম ২ শতাংশ বেড়ে চার সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ব্রেন্ট ক্রুড ফিউচারস ১.৬৮ ডলার বা ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৪.৯৮ ডলারে পৌঁছেছে, অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ১.৬৫ ডলার বা ২.১ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৯.৭৯ ডলারে লেনদেন হয়েছে।
জ্বালানি নিয়ে সোমবার বেশ নাটকীয়তার পর এই দাম বৃদ্ধির ঘটনা ঘটল। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৯.৬ শতাংশ বেড়েছিল। ২০২০ সালের মে মাসের পর একদিনে সর্বোচ্চ বৃদ্ধি এটিই।