বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে এই জলপথ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি তার। রয়টার্স জানিয়েছে এ খবর।
ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির সম্পূর্ণ দেখভাল করছে। এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবরোধ এড়িয়ে চলার চেষ্টা করা ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। একইসাথে তিনটি জাহাজ আটক এবং দুটি জাহাজে তল্লাশি চালানোর কথা জানিয়েছে।
অন্যদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সব শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এছাড়া এই জলপথ পুনরায় খোলার বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে একই কথা জানিয়েছে কাতারও।