সমঝোতার সম্ভাবনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৭:৫৭ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনার মধ্যেই তেহরানে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালি নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেই তাদের এই বৈঠক অনুষ্ঠিত হলো। রয়টার্স জানিয়েছে এ খবর।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান এক ধরনের সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছিলেন,
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সংঘাত নিরসনে পাকিস্তান ও কাতার মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি তারা। তবে প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণসহ কয়েকটি শর্ত পূরণ দাবি জানায় তেহরান।

এদিকে মঙ্গলবার ওমান উপসাগর ও লোহিত সাগরে জাহাজে হামলার খবর পাওয়া গেছে। একইসাথে ইয়েমেনের হুতিদের সন্দেহভাজন হামলায় একটি কার্গো জাহাজের ৪ নাবিক নিহত হয়েছেন বলে জানায় দেশটির পরিবহন মন্ত্রণালয়।

গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা কার্যত ভেস্তে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আল জাজিরা বলছে, এতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের...
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট। কথায় কথায় ইরানকে হুমকি, সামরিক শক্তির দাপট আর শত্রুদের উদ্দেশে একের পর এক কড়া বার্তা দেওয়াই তাঁর চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সেই ট্রাম্পই নাকি...
হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ মঙ্গলবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
হরমুজ প্রণালি খোলা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনী ইরানের পাতা মাইন হরমুজ প্রণালি থেকে অপসারণ করেছে বলেও জানান তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।
রোনালদো যে এই সপ্তাহে বিয়ে করতে যাচ্ছেন, দ্য সানসহ বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম কয়েকদিন আগেই সেটা জানিয়েছিল। এর মধ্যে পর্তুগালের মাদেইরার ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালের নাম ব্যাপকভাবে আলোচনায় এসেছিল।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযোগ তদন্তে গিয়ে ইট ও লাঠির বাড়িতে হামলার শিকার হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। এ ঘটনায় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বসুরহাট পৌরসভার ৯ নম্বর...
দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক এখন অনেকটাই নেতৃত্বশূন্য। দেড় মাসের বেশি সময় ধরে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান ছাড়াই চলছে ব্যাংকটি। ব্যবস্থাপনা পরিচালকের পদও চলছে ভারপ্রাপ্ত দিয়ে। এমন অবস্থায়...
রাজধানীর নিউমার্কেটে এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর