সত্যিকারের শত্রুকে শনাক্ত করুন, মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির আহ্বান

সত্যিকারের শত্রুকে শনাক্ত করতে মুসলিম দেশের নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরের দেশগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি। শত্রুর পরিকল্পনা বুঝে তা প্রতিহতের পরামর্শ দিয়েছেন মোজতবা। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, হরমুজ প্রণালি বন্ধ আছে এবং এটি আবারও খুলে দিতে ইরানের কোনও তাড়া নেই বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজিম গরিবাবাদি।

হরমুজের ওপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রাখার কথা জানিয়েছে আইআরজিসি। বিশ্বজুড়ে জ্বালানির দাম প্রভাবিত করতে মার্কিন নেতারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলেও অভিযোগ করে তারা।

এ ছড়া তেহরান ও ওয়াশিংটনের বিরোধ মেটাতে মধ্যস্থতার আগ্রহ জানিয়েছে ইরাক।

অন্যদিকে, মার্কিন নৌ অবরোধের মধ্যেই তেল বিক্রি থেকে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান। এই অর্থ দিয়ে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রায় করা ব্যয় মেটানো সম্ভব বলে জানিয়েছে তেহরান।