মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদকে সহায়তা দিতে জরুরি বৈঠকের পরিকল্পনা করছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের সেনাপ্রধানরা এই বৈঠকে অংশ নিতে পারেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবে হুতিরা হামলা চালানোর পর বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে।
রিয়াদ জানিয়েছে, বৃহস্পতিবার তায়েফ ও ইয়ানবু শহরের দিকে ছোড়া হুতিদের ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। যৌথ প্রতিরোধ ক্ষমতা জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গত ৭ আগস্ট মক্কা চুক্তিতে সই করে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।
চুক্তিতে বলা হয়, এই তিন দেশের কোনো একটি হামলার শিকার হলে তা বাকিদের ওপরও হামলা হিসেবে গণ্য হবে।