রিয়াদে একাধিক বিস্ফোরণ, ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। 

এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সামরিক জোট জানিয়েছে, ইরান-সমর্থিত গোষ্ঠীটির রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

এএফপির সাংবাদিকরা জানান, তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে একটি সতর্কবার্তা পাঠানো হয়। এতে আকাশপথে হামলার আশঙ্কার কথা জানিয়ে তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।’ এর কিছুক্ষণ পর দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরেকটি বার্তায় জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।

এর আগে সামরিক জোট জানিয়েছিল, রাতের বেলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব গত কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনের হুতিদের প্রায় প্রতিদিনের হামলার মুখে রয়েছে। দীর্ঘদিনের সংঘাতের মধ্যে চলা যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে যাওয়ার পর এসব হামলা শুরু হয়।

রোববার রিয়াদের বাণিজ্যিক এলাকায় হামলার দাবি করে হুতিরা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ওই হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার একটি চেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষেপণাস্ত্রের বিস্ফোরিত অংশের ধ্বংসাবশেষ পড়ে ভবনটির সামান্য ক্ষতি হয়েছে।

মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত ছবিতে দেখা যায়, রিয়াদ অঞ্চলের উপগভর্নর ও অন্যান্য কর্মকর্তা ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করছেন। ভবনটির কয়েকটি তলায় দৃশ্যমান ক্ষতির চিহ্ন রয়েছে।

হুতিরা এর আগেও বারবার আরামকোর তেলবাহী জাহাজ, তেল শোধনাগার, তেল সংরক্ষণাগার এবং কোম্পানিটির প্রধান কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে।

২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এর কয়েক মাস আগে গোষ্ঠীটি ইয়েমেনের রাজধানী সানা দখল করে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল।

ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর  সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১২ জন।
ইরাকের কুর্দিস্তানের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলা হয়েছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।
যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। রাশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে দেশটি। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও আলোচনা করছে তেহরান। যুক্তরাষ্ট্র যখন...
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তিনি এক ব্রিফিংয়ে এ...
ককটেল ও গাঁজা কাটার মেশিন উদ্ধার
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১টি মামলা করা হয়েছে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সোমবার মধ্যরাতের এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আটককৃত এক নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় এ ঘটনা হয়। এসময় পুলিশের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর