ফ্লাইদুবাইয়ের বিমানের ঘটনায় যে কারণ বললেন নেতানিয়াহু

ফ্লাইদুবাই বিমানে ছুরিকাঘাত এবং বিমান নিয়ন্ত্রণের চেষ্টায় ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শের প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তদন্তে হামলাকারীর মধ্যে ইসলামপন্থী উগ্রবাদে দীক্ষিত হওয়ার তথ্য পাওয়া গেছে। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, হামলাকারী ওমানের নাগরিক এবং বিমানটি নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটি বিধ্বস্ত করার সম্ভাবনাই বেশি ছিল। 
নেতানিয়াহু জানান, হামলাকারীকে বেঁধে ফেলার পর তাকে হত্যা করার জন্য ক্রুদের উদ্দেশ্যে তিনি চিৎকার করছিলেন। 

বুধবার দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে ফ্লাইদুবাইয়ের এক পাইলট তার সহকর্মীকে ছুরিকাঘাত করেন। পরে যাত্রী ও ক্রুরা হামলাকারীর নিয়ন্ত্রন নিয়ে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করায়।