রাখাইনে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ৪৯

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৮ জন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় কিয়াকতাও শহরের ব্যস্ততম বাজারের কাছে এই হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে এলাকাটির নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। রয়টার্স জানিয়েছে এ খবর।

আরাকান আর্মির দাবি, হামলায় হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। আর আহত ৫৮ জনের মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর।

ভিডিও ফুটেজে দেখা যায়, কিয়াকতাও শহরের সেই বাজার ও আশপাশের কয়েকটি ভবন, গাড়ি-বাসে আগুন জ্বলছে। একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে হামলার বিষয়ে জানতে মিয়ানমার সরকারের মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে দেশটির সরকার বলেছিল, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী সর্বোচ্চ সংযম মেনে চলছে।

মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদকে সহায়তা দিতে জরুরি বৈঠকের পরিকল্পনা করছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের সেনাপ্রধানরা এই বৈঠকে অংশ নিতে পারেন।
আফগানিস্তান সীমান্ত অঞ্চলে বিমান হামলায় অন্তত ২৮ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান। এদিকে এ হামলায় অন্তত ৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে আফগান সরকার।
সম্প্রতি ইরানে আয়োজিত সরকার-সমর্থিত বিশাল সমাবেশ ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশ্লেষকদের মতে, এই কর্মসূচির লক্ষ্য শুধু সম্ভাব্য বিদেশি হামলার মোকাবিলায় প্রস্তুতি নেওয়া নয়। বরং সাধারণ নাগরিকদের...
ইরানে নতুন কোরে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গতকাল রোববার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। এতে বলা...
গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় (২৩) নামের এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য...
মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে নভেম্বরের শেষ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত ও ইটালির প্রতিষ্ঠানকে এলএনজি সরবরাহ করা যাবে না বলে জানিয়েছে কাতার এনার্জি।
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযানে এক সপ্তাহে ১২ হাজার ৬শ জনের বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে এ খবর।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন মধ্যরাতে রাজধানীর ৬টি প্রেস পরিদর্শন করেছেন। তিনি মঙ্গলবার রাত ১২টার পর প্রেস পরিদর্শন শুরু করেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর