এবার যুক্তরাষ্ট্রের মাদার অফ অল বম্বস-এর পরে ফাদার অব অল বম্বস নামের নতুন অস্ত্র উন্মোচনের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড–আইআরজিসি। সংগঠনটির মুখপাত্র জানিয়েছেন, নতুন এই বোমা উন্মোচনের প্রস্তুতি চলছে। তবে অস্ত্রটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
এছাড়া ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর তেহরানের ক্ষেপণাস্ত্রের মজুদ দেড়গুণ বেড়েছে বলেও দাবি করেছেন আইআরজিসির মুখপাত্র। যদিও এ বিষয়ে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান দেননি তিনি।
একইসাথে এসব অস্ত্রের পাল্লা, ধ্বংসক্ষমতা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্ভুলতাও বেড়েছে বলে দাবি করেন আইআরজিসি মুখপাত্র। ইরান তার প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আনছে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ক্ষেত্রে মাদার অব অল বম্বস ব্যবহারের বিবেচনা করার কথা জানিয়েছেন। সূত্র: রয়টার্স