মক্কা চুক্তির পর ‘বদর চুক্তিতে’ তুরস্ক–পাকিস্তান, সঙ্গে কারা

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম

তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া ‘বদর সমঝোতা স্মারক’ সই করেছে। বুধবার কাতারের রাজধানী দোহায় স্বাক্ষরিত এই চুক্তিতে যৌথ সমরাস্ত্র উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন এবং কারিগরি প্রশিক্ষণের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়, সমরাস্ত্র উৎপাদন, প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নে সমন্বিত সহযোগিতার লক্ষ্য নিয়েই তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের মধ্যে এই ‘বদর’ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তুরস্কের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের। এ ছাড়া কাতারের প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানি, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এসজাফরি এসজামসুদ্দিন এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ নিজ নিজ দেশের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।

তুরস্কের ‘প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ’-এর সমন্বয়ে পরিচালিত হতে যাওয়া এই প্রক্রিয়ায় দেশগুলোর পারস্পরিক সহযোগিতা কেবল সামরিক প্ল্যাটফর্ম ও সরঞ্জাম সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই কাঠামোর অধীনে যৌথ সমরাস্ত্র উৎপাদন প্রকল্প গ্রহণ, সাপ্লাই চেইন একীভূত করা এবং প্রতিরক্ষা প্রযুক্তি ও তথ্য হস্তান্তর বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।

বদর সমঝোতা স্মারকের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো—এর আওতা কেবল প্রতিরক্ষা শিল্পের সহযোগিতাতেই সীমাবদ্ধ রাখা হয়েছে। এতে কোনও ‘পারস্পরিক প্রতিরক্ষা’ সম্পর্কিত ধারা নেই। নেই। ফলে এই স্মারকে অংশগ্রহণকারী কোনও একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলোর সামরিক হস্তক্ষেপ করার কোনও আইনি বাধ্যবাধকতা থাকবে না।

এর আগে, গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়। সে চুক্তির আওতায় অবশ্য ন্যাটো স্টাইলে এক দেশের ওপর আক্রমণকে সব দেশের ওপর আক্রমণ হিসেবে ধরে নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
 

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর–আইআরজিসি। যদিও আইআরজিসির এই দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সেন্ট্রাল...
পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ইরাক, সিরিয়া ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের ১২ দেশে অবস্থিত মার্কিন দূতাবাস। ইরান বা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সম্ভাব্য হুমকির কথা উল্লেখ করে এই...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৫ অক্টোবর থেকে রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ছাড়া দাম্মাম, জেদ্দা ও মদিনা রুটেও ফ্লাইট...
কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালানের জ্বালানি ইউরেনিয়াম। বুধবার সকাল ১০টায় জ্বালানিবাহী গাড়িবহরটি কেন্দ্রে প্রবেশ করে। 
একটি সরকারি চাকরির কথা দিয়ে শুরু করি। পদের নাম অফিস সহায়ক। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, বেতন ২০তম গ্রেডে। অথচ পাবনা জেলা প্রশাসনের ওই পদে নিয়োগ পাওয়া ১৮ জনের ১৭ জনই উচ্চশিক্ষিত। কেউ বিএসসি...
তিন দফা দাবি পূরণ না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার থেকে আবারও সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। বুধবার বিকেলে...
লোডিং...

এলাকার খবর