রিয়াদে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের 

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে যাওয়ার পথে ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় বলেসোমবার ভোরে এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে জানানো হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘সন্ত্রাসী হুতি মিলিশিয়ার রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।