হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদির

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৬ পিএম

রিয়াদে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব। এদিকে, রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছে হুতি বিদ্রোহীরা। এর আগে, দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ আবারও চালু হয় কিং খালিদ বিমানবন্দর। কর্তৃপক্ষ জানিয়েছে, আজ থেকে নতুন টার্মিনাল ব্যবস্থায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে। খবর রয়টার্সের।

বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে চাপ সৃষ্টির কৌশল হিসেবে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে হুতিরা। সেই ধারাবাহিকতায় শনিবারও দেশটিতে ৭টি হামলা চালিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। হামলার লক্ষ্যবস্তু ছিল দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটি।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের যোদ্ধারা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদিতে ৭টি সুপরিকল্পিত সামরিক অভিযান পরিচালনা করেছে। প্রথমে রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়। পরে লক্ষ্যবস্তু করা হয় ইয়ানবুতে অবস্থিত আরামকো তেল কোম্পানিকে। এছাড়া, রাবিগ তেল শোধনাগারেও হামলা হয়েছে। প্রতিটি আঘাতই ছিল নিখুঁত।’

এছাড়া, মক্কা ও মদিনায় ছোড়া হুতিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে রিয়াদ। ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর এর ধ্বংসাবশেষের কিছু অংশ মক্কাসহ জেদ্দা, তাইফ ও রাবিগের বিভিন্ন এলাকায় পড়েছে বলে জানিয়েছে সৌদির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। যদিও মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুতিরা। 

এদিকে, হুতিদের হামলার জেরে দুই সপ্তাহ বন্ধ থাকার পর আবারও খুলছে সৌদির রিয়াদ বিমানবন্দর। তবে, বিমানবন্দরটি এখনো তাদের ‘সামরিক লক্ষ্যবস্তু’ বলে সতর্ক করেছে হুতিরা। বিমানবন্দর ব্যবহারে আবারও সতর্কবার্তা দিয়েছে তারা। 

অন্যদিকে, এদিকে, ইয়েমেনের এডেন শহরে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় এই বন্দরনগরীর আল-নাসর ক্যাম্প ও নৌ ঘাঁটি লক্ষ্য করেই হামলার দাবি করেছে হুতিরা। আর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে সরকারি বাহিনী।

হুতি-নিয়ন্ত্রিত রাজধানী সানা এবং লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখাতেও পাল্টাপাল্টি হয়েছে।

ইয়েমেনের সরকারি বাহিনীর মুখপাত্র দাবি করেছেন, গত ২৪ ঘণ্টায় তাইজ অঞ্চলে ৭ শতাধিক অভিযান চালানো হয়েছে। এতে তিনশতাধিক হুতি যোদ্ধা নিহত এবং ৬৮টি যানবাহন বা অস্ত্র ধ্বংস হয়েছে।

ইরানে নতুন করে হামলার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। আগামী রোববারই এ হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে হামলা চেষ্টা হয়েচে। জেরুজালেমের জনপ্রিয় নৈশ বিনোদনকেন্দ্র মাহানের ইয়েহুদা বাজারে তার কাচের বোতল নিক্ষেপ করেন এক ব্যক্তি। 
সৌদি আরবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেই তালিকায় আছেন বাংলাদেশিসহ ৫৯ জন বিদেশি নাগরিক। ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস–ইএসওএইচআরের প্রতিবেদনে উঠে...
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর এবং আরামকো তেল শোধনাগারে পৃথক হামলায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া এসব হামলায় আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে এ খবর।
বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে -অর্ণব।
সৌদি আরবে হুতিদের হামলার কারণে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যাত্রীদের জরুরি প্রয়োজন ও আসন খালি থাকা সাপেক্ষে ঢাকা থেকে জেদ্দা বিমানবন্দর...
আগামী ১ নভেম্বর থেকে খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা যাতায়াত করতে পারবে। দিনে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক যেতে পারবেন এবং দিতে হবে পরিবেশ...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে শুল্ক বিভাগ। আজ রোববার সকাল ১১টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর