ইরানের ওপর যুক্তরাষ্ট্রের স্থল অবরোধ কার্যকর হয়েছে: ট্রাম্প

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের স্থল অবরোধ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থলপথ ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানি বাহিনীর আধুনিক অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্য সরবরাহে বাধা দেয়ার লক্ষ্যে এই অবরোধ আরোপ করা হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে অগ্রগতি হলে নতুন কোরে হামলার শঙ্কা খুবই কম বলেও জানান ট্রাম্প।

এদিকে, ওয়াশিংটন পুনরায় হামলা চালালে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একইসঙ্গে হরমুজ  পুনরায় খুলে দিতে তেহরানের দু'দিনের প্রস্তাবটি মেনে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে, রোববার হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার করায় মাইনের আঘাতে ৩টি তেলের ট্যাঙ্কারে আগুন লাগে বলে জানায় আইআরজিসি।