মার্কিন হামলার শঙ্কায় পারমাণবিক স্থাপনায় সতর্ক ইরান

ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। এতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে স্বাস্থ্যঝুঁকি হতে পারে। তাই আগাম সতর্কতা নিচ্ছে ইরান। কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেয়া হবে। তথ্যদাতাকে আশ্রয়ও দেবে ওয়াশিংটন।  

 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম

ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। এতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়লে স্বাস্থ্যঝুঁকি হতে পারে। তাই আগাম সতর্কতা নিচ্ছে ইরান। কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেয়া হবে। তথ্যদাতাকে আশ্রয়ও দেবে ওয়াশিংটন।  

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বরাবরাই নাটকীয় ঘোষণা দেন। কখনো দিচ্ছেন হামলার হুমকি, কখনো বলেন যুদ্ধ অবসানে সমঝোতার অগ্রগতির কথা। মধ্যবর্তী নির্বাচনে নিজ দলের বড় পরাজয়ের পর সেটি আরও স্পষ্ট হয়েছে।

এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে রয়েছেন ট্রাম্প। তারওপর ইরানে নতুন করে হামলা চালাতে চাপ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  

এরই মধ্যে ইরানের স্থলপথে সরবরাহ রুট অবরোধে আয়রন গেট নামে টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। সম্প্রতি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কেশম দ্বীপেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

নতুন করে হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনাগুলোতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে ইরান। তেজস্ক্রিয়তার প্রভাব কমাতে বুশেহরসহ বিভিন্ন এলাকায় বিতরণ করা হচ্ছে আয়োডিন ট্যাবলেট।

ইরানের পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট স্থাপনা, সরঞ্জাম ও ব্যক্তিদের তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার পাশাপাশি নিরাপত্তাও দেবে তারা। 

এদিকে, ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ করা সম্পদ ফেরত দেয়ার শর্ত মেনে নিতে নারাজ ট্রাম্প প্রশাসন। ফলে কূটনৈতিক সমাধানের পথও এখনো অনিশ্চিত।

ইরাকের কুর্দিস্তানের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলা হয়েছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।
মাইন বিস্ফোরণের পর হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বরাতে আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
নতুন সরকার গঠন করতে গাদি আইজেনকোটকে দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এক বিবৃতিতে জানানো হয়েছে, নবনির্বাচিত নেসেট সদস্যদের সঙ্গে আলোচনায় আইজেনকোট ৬৭ এবং নেতানিয়াহু ৪৬ জনের...
যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। রাশিয়ার সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে দেশটি। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও আলোচনা করছে তেহরান। যুক্তরাষ্ট্র যখন...
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষা অফিসের এক কর্মকর্তা আহত হয়েছেন। রোববার রাতে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এই ঘটনা ঘটে। 
রমজান আসতে মাস তিনেক বাকি। এরই মধ্যে ছোলার বাজারে শুরু হয়েছে অস্থিরতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ২০ টাকার বেশি। এজন্য আমদানি ও পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ি করছেন...
হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ হয়ে...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর