ইয়েমেনে সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ মানুষ: ইউনিসেফ

ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। খবর রয়টার্সের।

সংস্থাটির আঞ্চলিক মুখপাত্র সালিম ওয়াইস আল জাজিরাকে বলেন, ঘরবাড়ি, স্কুল ও স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে শিশুরা। 

তিনি আরও জানান, সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে পরিবারগুলোকে। সংঘাতের কারণে কিছু স্কুল হামলার শিকার হচ্ছে, আবার কোনো কোনো স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।