ইয়েমেনে পেট্রল পাম্পে সৌদির হামলায় নিহত ১২

ইয়েমেনে সৌদি আরবের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি-সমর্থিত সংবাদ মাধ্যম আল-মাসিরা টিভি। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশের একটি পেট্রল পাম্পে এ হামলায় আহত হন ১০ জন। 

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ এএম

ইয়েমেনে সৌদি আরবের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি-সমর্থিত সংবাদ মাধ্যম আল-মাসিরা টিভি। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশের একটি পেট্রল পাম্পে এ হামলায় আহত হন ১০ জন। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে সম্প্রচার মাধ্যমটি।

এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনীর মুখপাত্র জানান, হুতিরা এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। কয়েক দিনের মধ্যে এটি বিমানবন্দরে ষষ্ঠ হামলা। এতে বেসামরিক মানুষ আহত হওয়ার পাশাপাশি অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সানা।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় হুতিদের অবস্থান ও অবকাঠামোকে লক্ষ্য করে ৭ শতাধিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। এসব হামলায় মাঠপর্যায়ের প্রায় ২৪০ জন হুতি কমান্ডার নিহত হওয়ার দাবি করা হয়।

ইসরায়েলে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষে আসতে শুরু করেছে বুথফেরত জরিপ। মিলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সরকার ও বিরোধীদলের মধ্যে ব্যবধান সামান্য। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনো পক্ষই। একই...
মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি, তবে তীব্র সামরিক অভিযান চালানো হতে পারে বলে উপসাগরীয় কয়েকটি আরব দেশকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম...
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে ইরান, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। ইরানের আয়োজনে তেহরানে ৪ দেশের বৈঠক শেষে সোমবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।
তেহরানে আজ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক আলোচনায় বসতে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঘাটতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। ইরানের পক্ষ...
তবে একটা জায়গায় মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বকালের সেরা মৌসুমের স্বীকৃতি পেয়েছে তাঁর ২০০৮ সালের অর্জন। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ভোটে এই স্বীকৃতি পেয়েছেন পর্তুগিজ...
মেজর কোনো আন্তর্জাতিক বা মহাদেশীয় ট্রফি না জিতেও হ্যারি কেইনের এই ব্যালন ডি’অর জয় কি সত্যিই নায্য ছিল? নাকি অন্য কেউ এই পুরস্কারের বেশি যোগ্য ছিলেন?
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার টোকিওতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর