বাহরাইনে ইরানের ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার আইআরজিসি জানায়, তারা বাহরাইনের ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে। খবর রয়টার্সের।
রাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে, সম্ভাব্য হামলার সতর্কবার্তা দিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। রোববার বাহরাইনের রিফা ঘাঁটিতে ও শুক্রবার মার্কিন রাডার ব্যবস্থায় হামলার দাবি করে আইআরজিসি।
এদিকে, ইরান ঘিরে কোনো যুদ্ধ অন্তহীন হবে না বলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই সংঘাত ২ বছরের বেশি স্থায়ী হবে না বলেও ইঙ্গিত তার।
ইরানের কেশম দ্বীপের কাছাকাছি উড়তে থাকা একটি মার্কিন ড্রোন জব্দ করেছে আইআরজিসি। এছাড়া, হরমুজে মাইনের আঘাতে ৪টি তেলের ট্যাঙ্কারে আগুন ধরেছে। ইরানে হামলার ঘটনায় নীরব থাকায় বিভিন্ন দেশের সমালোচনা করেন জাতিসংঘে নিযুক্ত ইরানের দূত গোলাম-হোসেইন দরজি।