ইরানকে কেন্দ্র কোরে কোনো যুদ্ধ অন্তহীন হবে না বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এই সংঘাত ২ বছরের বেশি স্থায়ী হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, ইরানের কেশম দ্বীপের কাছাকাছি উড়তে থাকা একটি মার্কিন ড্রোন জব্দ করেছে আইআরজিসি।
এছাড়া, হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৪টি তেলের ট্যাঙ্কারে আগুন ধরেছে। ইরানের ওপর হামলার ঘটনায় নীরব থাকায় বিভিন্ন দেশের সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের গোলাম-হোসেইন দরজি।


