ইরানের ক্ষেপণাস্ত্রগুলো নতুন এলাকায় ব্যবহারে প্রস্তুত: আইআইরজিসির উপদেষ্টা

ইরান তার ক্ষেপণাস্ত্রগুলো নতুন ভৌগোলিক এলাকায় ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী–আইআরজিসি। নির্দেশ পাওয়া মাত্রই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান আইআরজিসির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি বেলালি।

খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

তেহরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা, অবস্থান বা সুযোগ-সুবিধার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই বলেও জানান তিনি। 

আলি বেলালি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় শত্রুরা থাড'র মতো মিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে বাধ্য হচ্ছে, যার পেছনে প্রচুর অর্থ ও দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। 

এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৮০০ কোটি ডলার খরচ হয়েছে। তবে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির হিসাব এই ব্যয়ের মধ্যে ধরা হয়নি।