ইউক্রেনে রাশিয়ার বড় হামলা, নিহত অন্তত ৮

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ এএম

ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ৪ শতাধিক ড্রোন এবং ১১০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে, অন্তত ৮ জন নিহত হয়েছে। 

এসব হামলায় বিভিন্ন সেতু, পরিষেবা অবকাঠামো ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিহত আটজনের মধ্যে ৬ জন কিয়েভে এবং বাকি দুজন লাভিভের একটি রেলওয়ে স্টেশনে প্রাণ হারিয়েছেন। 

একে চলমান যুদ্ধে অন্যতম বড় হামলা অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় রুশ বাহিনী ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও জানান তিনি। 

এদিকে, এ বছরের প্রথম ১০ মাসে রাশিয়ার হামলায় ইউক্রেনের ১ হাজার ১৪৪ শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। যা গত বছরের তুলনায় বেশি। 

এর আগে, ২০২২ সালে সর্বোচ্চ ১ হাজার ৩৮৬ জন শিশু প্রাণ হারায়।

ইরান তার ক্ষেপণাস্ত্রগুলো নতুন ভৌগোলিক এলাকায় ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী–আইআরজিসি। নির্দেশ পাওয়া মাত্রই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান...
কুয়েতের মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান। বুধবার দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের সেনাবাহিনী আলি আল-সালেম বিমান ঘাঁটির মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র...
ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে গিয়ে খোদ মার্কিন সেনাবাহিনীর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পেন্টাগনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সহায়তার অর্থ জোগাতে ইউরোপে মোতায়েন মার্কিন সেনাদের নিয়মিত...
বাহরাইনে ইরানের ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার আইআরজিসি জানায়, তারা বাহরাইনের ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে।
যারা আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু করেছে এবং দেশের উন্নয়ন চায় না, তাদের প্রতিহত করতে ব্যবসায়ীসহ সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার...
সশস্ত্র বাহিনী দিবস আজ। এ উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে...
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ নানা ইস্যুতে ইউরোপের অন্তত ২৫ দেশে বিক্ষোভ হয়েছে। সামরিক খাতে ব্যয় বৃদ্ধি এবং জলবায়ু সংকটের মতো বিভিন্ন বিষয়ে জনমনে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
সশস্ত্র বাহিনী দিবস আজ। এ উপলক্ষে  সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, দেশপ্রেম ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর