আবারও জুটি বাঁধলেন জায়েদ-সায়ন্তিকা! 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০২ পিএম

‘ছায়াবাজ’ নামে নতুন সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়ক জায়েদ খান। তাজু কামরুল পরিচালিত এই ছবির মাধ্যমে জুটি হিসেবে প্রথমবার আত্মপ্রকাশ করছেন তারা। এরইমধ্যে কক্সবাজারে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। তারপরই আজ ঢাকায় ফেরেন জায়েদ খান। সঙ্গে ছিলেন সায়ন্তিকাও। তখন বিকেল সাড়ে তিনটা। হঠাৎ বিমান বন্দরে তাদের জন্য সারপ্রাইজ নিয়ে হাজির হন পরিচালক কামরুজ্জামান রুমান। আবারও নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জায়েদ-সায়ন্তিকা।

বিষয়টি নিশ্চিত করে পরিচালক কামরুজ্জামান রুমান বললেন, ‘আমার নতুন সিনেমার জন্য জায়েদ খানকে ক’দিন আগেই চুক্তিবদ্ধ করিয়েছি। আজ তার বিপরীতে নায়িকা হিসেবে সায়ন্তিকার সঙ্গে চুক্তি চূড়ান্ত করলাম। ছবিটির প্রথম লটের শুটিং শেষ করে আজ তারা ঢাকায় ফেরেন। সায়ন্তিকাও কলকাতায় চলে গেছেন। তার আগে বিমানবন্দরেই তাকে চুক্তি সাক্ষর করাই। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু করব। পাঁচ দিনের শুটিং বাংলাদেশে করার পর বাকী অংশের শুটিং হবে লন্ডনে।’

জায়েদ খান ও সায়ন্তিকা। ছবি: ফেসবুকজানা গেছে, নতুন এই সিনেমার নাম ‘টাইগার’। পরিচালক জানিয়েছেন অ্যাকশন থ্রিলার গল্পের ছবি এটি। গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। চুক্তিবদ্ধের বিষয়টি  নিশ্চিত করে জায়েদ খান বললেন, ‘সবাই জানেন সায়ন্তিকা আর আমি কক্সবাজারে ছায়াবাজ সিনেমার শুটিং করছি। প্রথম লটের শুটিং শেষ করে আজ ঢাকায় ফেরা মাত্রই পরিচালক রুমান ভাই আমাকে নতুন ছবি উপহার দিলেন। এই ছবিতেও আমার বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন কলকাতার সায়ন্তিকা।'

গোল্ড মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘টাইগার’। ২০২৪ সালের শুরুর দিকেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা পরিচালকের। উল্লেখ্য, সায়ন্তিকাকে এর আগে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবিতে দেখা গেছে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাকাব’ ছবিতে শাকিব খানের বিপরীতে ছিলেন সায়ন্তিকা।

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র প্রবাসী চিত্রনায়ক জায়েদ খান। আর সেখানে থেকেই ভক্তদের দিচ্ছেন একের পর এক চমক! এবার একটি শর্টফিল্মে নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে অভিনয় করেছেন...
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে অবস্থান করলেও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই...
বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’খ্যাত সাকিব আল হাসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে আমেরিকায় তাঁকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর