About Us

"আইটিভিবিডি ডটকম :

দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হিসেবে ইনডিপেনডেন্ট টেলিভিশন এরই মধ্যে মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ইনডিপেনডেন্ট টেলিভিশন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নিরপেক্ষ, নির্ভরযোগ্য ও প্রাসঙ্গিক সংবাদ পরিবেশন করে আসছে। এর নিজস্ব ওয়েবসাইট itvbd.com ও এর সোশ্যাল প্ল্যাটফর্ম পাঠক-দর্শক ও স্রোতাদের কাছে বেশ জনপ্রিয়। সোশ্যাল ও ওয়েব মিলিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটাল নতুন ধারার গণমাধ্যম হিসেবে নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ। itvbd.comযথাযথ পরিশ্রম ও আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলার খবর পরিবেশন করে।

ইনডিপেনডেন্ট ডিজিটালের সোশ্যাল প্ল্যাটফর্মে রয়েছে প্রায় ২ কোটি দর্শকের সমর্থন। ৭৫ লাখের বেশি দর্শক প্রতিদিন চোখ রাখেন ইনডিপেনডেন্টের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে। এ ছাড়া নতুন আঙ্গিকে এসেছে itvbd.com, যেখানে প্রতিদিন ভিড় করছেন ২ লাখের বেশি পাঠক। প্রতিদিন গড়ে দুই শতাধিক কনটেন্ট যাচ্ছে ইনডিপেনডেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে। থাকছে খেলা, বিনোদন, প্রযুক্তি, লাইফস্টাইল, আন্তর্জাতিক, অর্থনীতি, বিশ্লেষণ, মতামতসহ দেশের জাতীয় ও আঞ্চলিক সব খবর। আর গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে থাকছে বিশেষ আয়োজন।

আমাদের সঙ্গে আছেন একদল তরুণ ও উদ্যমী সাংবাদিক এবং ব্যবসা ক্ষেত্রের পেশাদার কর্মী দল। আর এই পুরো দলকে নেতৃত্ব দিচ্ছেন সংবাদমাধ্যমের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, যাদের রয়েছে এই ক্ষেত্র সম্পর্কে বহু বছরের সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতা।

আমাদের প্রধান সম্পাদক শামসুর রহমান বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় সাংবাদিক। তিনি দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতায় ঋদ্ধ।

আমরা আমাদের পাঠকদের সামনে হাজির করি প্রাসঙ্গিক সব খবর। পাশাপাশি বিভিন্ন খবরের বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন তৈরির মাধ্যমে খবরের ভেতরের খবর আমরা তুলে ধরার চেষ্টা করি। লেখা, ভিডিও, ইনফোগ্রাফ, সৃজনশীল গ্রাফিকস, ফটো স্টোরিসহ বৈচিত্র্যে ভরা আমাদের আয়োজন।

আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আছে প্রায় ১ কোটি সাবস্ক্রিপশন। আর ফেসবুক পেজের সাথে সংযুক্ত আছে প্রায় ১ কোটি ফেসবুক অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম, টুইটার, থ্রেডসহ অন্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতেও রয়েছে আমাদের সরব উপস্থিতি, যা দেশ ও বিদেশের লাখো মানুষকে প্রতিদিন সংযুক্ত রাখছে আমাদের সাথে।

বাংলাদেশজুড়ে আমাদের রয়েছে অভিজ্ঞ প্রতিনিধি দল। অনলাইন সংবাদের জন্য রয়েছে প্রচুর লিংক সংবলিত সার্ভার। নতুন সময়ে আমরা নতুন করে আমাদের চিন্তাধারাকে পুনরুজ্জীবিত করতে চাই। আমরা এগিয়ে যেতে চাই এমন একটি যুগের দিকে, যেখানে সারা বিশ্বের প্রতিটি মানুষের সংবাদ, গল্প—সব মানুষকে ছুঁয়ে যাবে।