ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি সাবিলা নূর

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম

ডেঙ্গু জ্বরে আক্রান্ত অভিনেত্রী সাবিলা নূরকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাতে ক্যানোলা লাগানো অবস্থায় একটি ছবি আপলোড করেন সাবিলা। ক্যাপশনে তিনি লেখেন, ‘কিছুক্ষণের জন্য আপনাদের দোয়ায় আমাকে রাখুন।’

সাবিলার স্বামী নেহাল তাহের জানান, প্রাথমিকভাবে তাঁরা ভেবেছিলেন নিয়মিত জ্বরের ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। তবে প্রকোপ আরো বাড়ায় সাবিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, এখন তাঁর শারীরিক অবস্থা ভালো। চিকিৎসকরা ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছে তাঁকে।

এদিকে সাবিলার সেই পোস্টে মন্তব্যও এসেছে। যার প্রত্যুত্তরও দিয়েছে এ তারকা। সেখানে একজন লেখেন, ‘চিন্তা করবেন না। আপনি ঠিক হয়ে যাবেন। এটা শুধুই ব্যাংককের প্রভাব।’

সাবিলাকে সেই ব্যবহারকারীকে লেখেন, ‘দুঃখিত? আমি ব্যাংকক থেকে গত ২৪ আগস্ট দেশে ফিরেছি। তাহলে এটা কীভাবে ব্যাংককের প্রভাব হলো?’

ছোটপর্দার এই তারকা আরও বলেন, “যখন ডেঙ্গুর মতো একটি রোগ চারদিকে ছড়িয়ে পড়ছে, তখন আপনি কীভাবে একটি শুটিং ট্রিপকে আমার অসুস্থতার কারণ হিসেবে বলছেন? আমি বুঝতে পারছি, আপনি এই কথাগুলোর পেছনে খুব খারাপ কিছুই বুঝিয়েছেন। কিন্তু জেনে রাখুন, যদি আপনি কাউকে ভালো কিছু বলতে না পারেন, তবে কোনো কিছু না বলাই আপনার জন্য ভালো।’

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর