যে ছবিতে ব্রেকআপ, সেটাতেই ফিরছেন শহিদ-কারিনা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৬ পিএম

২০০৬ সালে ব্রেকআপ হয়েছিল শহিদ ও কারিনা কাপুরের। শোনা যায়, ‘জাব উই মেট’ ছবির সেটেই নাকি উল্টে গিয়েছিল তাঁদের সম্পর্কের সমীকরণ। সিনেমাটি সুপারহিট হলেও পরবর্তীতে আর সুসম্পর্ক থাকেনি দুজনের। এমনকি কখনো যদি মুখোমুখি হয়েও যেতেন, তবুও নিজেদের মুখ দর্শন করতেন না তাঁরা। এবার সেই অভিমানের বরফ গলেছে, সময় এগিয়েছে, তিক্ততাও মিটেছে। এরপরই জল্পনা শুরু। ভারতীয় গণমাধ্যমে খবর, যে ছবিতে ব্রেকআপ হয়েছিল, সেই ছবির সিক্যুয়েলেই ফিরতে চলেছেন বলিউডের এই জনপ্রিয় জুটি।

বলিউডের অন্দরে গুঞ্জন, শিগগিরই ‌‘জাব উই মেট ২’ বানাতে চলেছেন পরিচালক ইমতিয়াজ আলি। চিত্রনাট্যও প্রস্তুত। এমনকি ছবির প্রযোজনা সংস্থার তরফে প্রাথমিকভাবে কথা হয়েছে কারিনা ও শহিদের সঙ্গেও। সবুজ সংকেত দেখালেন দুজনেই। তবে চিত্রনাট্য পড়ার জন্য সময় চেয়ে নিয়েছেন আরও কিছুটা।

২০০৭ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলির ছবি ‘জাব উই মেট’। এই ছবির শুটিং চলাকালেই ব্রেকআপ হয়েছিল শহিদ-কারিনার। যদিও সিনেমাটির মুক্তিতে তার কোনো প্রভাব পড়েনি। বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছিল এই রোমান্টিক ছবি।

জানা গেছে, ‘জাব উই মেট ২’তে দেখা যেতে পারে এই প্রজন্মের নতুন দুই অভিনেতাকেও। তবে এসব নিয়ে এখনই জানাতে নারাজ পরিচালক ইমতিয়াজ আলি।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর