সেই নির্যাতিত ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে মাহি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৩ পিএম

রাজধানীর শাহবাগ থানায় নির্যাতনের শিকার হওয়া ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনকে দেখতে হাসপাতালে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তিনি স্বামী রকিব সরকারকে নিয়ে সেখানে যান। আনোয়ার হোসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি। মাহি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি প্রকাশ করে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মাহি। ছবি মাহি/ফেসবুক

এ চিত্রনায়িকা বললেন, ‘গিয়েছিলাম আমার ভাই আনোয়ার হোসেন নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নিতে। খালাম্মাকে সান্ত্বনা দেওয়াটা কঠিন ছিল, তাঁর ছেলে খানিকটা দূরের লেখাও ঠিকমতো পড়তে পারেন না এখন। আরও যে কত শারীরিক ক্ষতি হয়েছে তাঁর। আর শরীফ আহমেদ মুনিম ভাইয়া (ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক) সেও ছিল পাশে, মানসিকভাবে কতটা বিধ্বস্ত তিনি।’

ছাত্রলীগের এই দুই নেতার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘সবাই দোয়া করবেন আমার ভাইরা যেন শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিক ট্রমা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসতে পারে।’

সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে শাহবাগ থানায় নির্যাতন করেন ডিএমপির রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন।

ছাত্রলীগ নেতাদের অভিযোগ, শনিবার রাতে এডিসি হারুন আরেক নারী পুলিশ কর্মকর্তার সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় নারী কর্মকর্তার স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান। নারী কর্মকর্তার স্বামীও একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে এডিসি হারুনের বাগ্‌বিতণ্ডা হয়। পরে এডিসি হারুন দুই কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে যান। সেখানে তাদের নির্যাতন করা হয়।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর