সায়ন্তিকার বিরুদ্ধে ৫০ হাজার রুপির পোশাক মেরে দেওয়ার অভিযোগ ‌

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম

সায়ন্তিকা। ছবি: সায়ন্তিকা/ফেসবুক‘ছায়াবাজ’ ছবিটি নিয়ে অভিযোগ আর পাল্টা অভিযোগ চলছে। ভারতীয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি প্রথমে এনেছিলেন গুরুতর অভিযোগ। জানিয়েছিলেন, কক্সবাজারে শুটিং করার সময় অনুমতি না নিয়ে তার হাত স্পর্শ করেছেন ছবিটির নৃত্য পরিচালক মাইকেল বাবু। এরপর বেরিয়ে আসে এ নায়িকার অপেশাদার আচরণের কথা। প্রযোজক মনিরুল ইসলাম জানান, যৌন হয়রানি নয়, বরং নায়িকাই নৃত্য পরিচালককে ‘লাথি’ মারতে চেয়েছিলেন। কারণ মাইকেল প্রযোজকের কাছে ছবির নায়ক জায়েদ খান ও নায়িকা সায়ন্তিকার অপেশাদার আচরণ নিয়ে অভিযোগ করেছিলেন।

এমন কথা শোনার পর আনন্দবাজারে দেওয়া সাক্ষাৎকারে প্রযোজককে প্রশ্নবিদ্ধ করেছেন সায়ন্তিকা। 

এর পরপরই নায়িকার বিরুদ্ধে পোশাক প্রতারণার অভিযোগ তুললেন প্রযোজক। তার ভাষ্য, ‘‘আমার বিরুদ্ধে সায়ন্তিকার সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর। হাত ধরা নিয়ে সায়ন্তিকার সমস্যা মাইকেল বাবুর সঙ্গে। তিনি ফোনে মাইকেল বাবুকে মারতেও চেয়েছিলেন। তার ‘নিতম্বে লাথি মারার’ অশালীন কথা বলেছিলেন সায়ন্তিকা। অপেশাদার আচরণ আমি নই, সায়ন্তিকা করেছেন। চুক্তির বাইরে আমরা তাঁকে ৫০ হাজার রুপি দিয়েছি পোশাকের জন্য। অথচ তিনি কোনও পোশাক নিয়ে আসেননি। এরপর আবার ড্রেসম্যান মনিরকে দিয়ে পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। সেই পোশাকগুলোও সায়ন্তিকা ফেরত দিয়ে যাননি।’’

গত ৩০ আগস্ট ঢাকায় আসেন সায়ন্তিকা। কথা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারে শুটিং করার। কিন্তু তিনি সেটা না করে ৭ সেপ্টেম্বর চলে যান।

সায়ন্তিকা। ছবি ফেসবুক থেকে নেওয়াসূত্র অনুযায়ী, গান দিয়ে শুরু হয় সিনেমাটির কাজ। নির্বিঘ্নেই শেষ হয় প্রথম গানের শুটিং। দ্বিতীয় গানের শুটিং চলাকালীন হঠাৎ করেই সায়ন্তিকা অভিযোগ করেন নৃত্য পরিচালক মাইকেলের বিরুদ্ধে। তাঁর দাবি, নৃত্য পরিচালক অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছে। 

প্রযোজক মনিরুলের ভাষ্য, ‘‘সেদিন বিকালে ৫টার পর মাইকেল আমাকে জানায়, জায়েদ ও সায়ন্তিকা ড্রেস চেঞ্জের কথা বলে দুপুরে হোটেলে গিয়েছেন। তারা দীর্ঘ সময় পর স্পটে আসেন। তখন বিকাল ৫টা। সূর্যের আলো প্রায় পড়ে গেছে। দিনের সিকোয়েন্সটা তিনি এখন কীভাবে করবেন, সেটা মাইকেল জানতে চান আমার কাছে। আর রাতে সায়ন্তিকা আমাকে মেসেজ করেন, ‘যদি মাইকেল থাকেন তাহলে তিনি কাজ করবেন না।’ পরদিন আমি স্পটে সবাইকে ডাকি। জানতে পারি, আমাকে বলা মাইকেলের কথাটা (অভিযোগ) সায়ন্তিকা শুনে ফেলেছিলেন। বিষয়টি তিনি ভালোভাবে নেননি। এরপর গানের কাজ দেড় ঘণ্টা হয়েছে। কিন্তু মাইকেলের একটি ডিরেকশন তিনি বুঝতে পারছিলেন না। মাইকেল তখন দেখিয়ে দেবেন কিনা জানতে চায় সায়ন্তিকার কাছে। সায়ন্তিকার চার আঙুল ধরে সেটা দেখিয়ে দেন। সায়ন্তিকা সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন। এবং জিজ্ঞেস করেন, তিনি কেন হাতটা ধরেছেন? হাত না ধরে মুখে বলার কথা বলেন সায়ন্তিকা।’’

অন্যদিকে ১৬ সেপ্টেম্বর ভারতীয় পত্রিকাতে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। 

সায়ন্তিকা জানান, দু’দিন ধরে কক্সবাজারে গিয়ে তিনি অপেক্ষা করেন। প্রযোজকের কোনো পরিকল্পনা ছিল না। অভিনেত্রীর কথায়, ‘হঠাৎই বলা হলো নাচের দৃশ্যের শুটিং করা হবে! বারবার যোগাযোগের চেষ্টা করার পরেও যখন মনিরুল উত্তর দেননি, তখন বলেছিলাম, আমি এই ভাবে কাজ করব না মাইকেলের সঙ্গে।’

নায়িকার দাবি, এত কিছুর পরেও প্রযোজক মনিরুল নাকি জানিয়েছিলেন, মাইকেলকে নিয়েই কাজ করতে হবে।
ছবিটি পরিচালনা করছেন তাজু কামরুল। ছবির কেন্দ্রীয় চরিত্রে আছেন জায়েদ খান ও সায়ন্তিকা।

ভক্তদের অপেক্ষার অবসান। ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’র দ্বিতীয় পর্ব নিয়ে ফিরলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই শর্টফিল্ম সিরিজের...
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কে অবস্থান করলেও দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাঙালি কমিউনিটির নানা সাংস্কৃতিক আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই...
বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’খ্যাত সাকিব আল হাসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে আমেরিকায় তাঁকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। 
মাথায় সেফটি হেলমেট, পরনে শ্রমিকের পোশাক—হাতে ভারী বোঝা। ঠিক নির্মাণশ্রমিকের মতোই এক দৃশ্যে দেখা গেল অভিনেতা জায়েদ খানকে। সম্প্রতি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর