সাকিবের 'নারীবিদ্বেষী' পোস্ট নিয়ে যা বলল বিসিবি

সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের আগের বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে। সে পোস্টগুলো নিয়েই উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। সে ইস্যুতে আজ কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম

ভারতের বিপক্ষে অভিষেকেই আলো ছড়িয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তবে মাঠের পারফরম্যান্সের জন্য যতটুকু আলোচনায়, তাঁর থেকে মাঠের বাইরের কারণের জন্য ঢের বেশি আলোচনায় আছেন এই তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর আগের বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে। সে পোস্টগুলো নিয়েই উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। তানজীম সাকিব ইস্যুতে আজ কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। 


সাকিব কাউকে আঘাত করে ওসব পোস্ট দেননি বলে জানিয়েছেন জালাল ইউনুস। এবং যেসব পোস্ট দিয়েছেন, সেগুলোর জন্য তিনি বেশ দুঃখিতও, '(ও যেসব পোস্ট দিয়েছে) সেসব পোস্টের জন্য ক্রিকেট অপারেশনস থেকে তানজিম সাকিবের সঙ্গে আমরা আলাপ-আলোচনা করেছি, ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও যোগাযোগ করা হয়েছিল তার সাথে। তাকে আমরা ব্যাপারটা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে তার। ওর বক্তব্য হচ্ছে যে, ও কাউকে আঘাত করার উদ্দেশ্য এসব পোস্ট দেয়নি। ও যা পোস্ট দিয়েছে নিজে থেকেই দিয়েছে। কাউকে টার্গেট করে বা উদ্দেশ্য করে নয়। এসব পোস্টের কারণে কারওর যদি আঘাত লেগে থাকে তাহলে সে সেটার জন্য দুঃখিত।'

নিজের মা একজন নারী, তাই তিনি কোনোভাবেই নারীবিদ্বেষী হতে পারেন না বলে বোর্ডকে জানিয়েছেন সাকিব, 'একটা কথা এসেছে নারীর ব্যাপারে। নারীর ব্যাপারে যেসব পোস্ট ছিল, সেগুলোর ব্যাপারে ও বলেছে, আমি এটার দায়দায়িত্ব নিচ্ছি। আমি মোটেও নারীবিদ্বেষী নই। সে পুরো ব্যাপারটাই ডিনাই করেছে। সে বলেছে, আমার মা একজন নারী, সুতরাং আমি কোনোদিনই নারীবিদ্বেষী হতে পারি না। এটা হচ্ছে তাঁর বক্তব্য।'

ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ব্যাপারে সাকিবকে সতর্ক করেছে বিসিবি, 'আমরা তাকে বলেছি সতর্ক থাকার জন্য। ভবিষ্যতে যদি এমন কোনো পোস্ট দেয় ফেসবুকে, সে ব্যাপারটা বিসিবির পক্ষ থেকে দেখাশোনা করা হবে। সে ভুল করেছে। সে বলেছে আমি দুঃখিত। সে স্বীকার করেছে সে ভুল করেছে। আমরা তাঁর সাথে কথা বলেছি, তাকে সতর্ক করেছি, যাতে ভবিষ্যতে সে এ ধরণের পোস্ট যেন না দেয়, সে বলেছে সে অবশ্যই এ ধরণের পোস্ট থেকে বিরত থাকবে। সে একটা বড় কথা বলেছে, সে নারীবিদ্বেষী নয়।'

শুধু সাকিবই নন, তাঁর পরিবারও এ নিয়ে দুঃখিত বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান, 'তাঁর ধ্যানধারণা মানসিকতার ব্যাপারটাও (আমাদের কাছে) অবশ্যই গুরুত্বপূর্ণ। সে দিক দিয়েও আমাদের নজর আছে। আমরা অবশ্যই ব্যাপারটার দিকে লক্ষ্য রাখব। তাঁর পরিবারও খুবই শঙ্কিত এ ব্যাপারে। কারণ এ ধরণের একটা পরিস্থিতি হবে এটা তারাও আশা করেনি। এবং তাঁর পরিবারও দুঃখিত।'

ভবিষ্যতে এমন কিছু ঘটলে সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস, 'যেহেতু সামনে একটা বিশ্বকাপ আছে, সে একজন তরুণ, বয়স কম আপনারা জানেন, তাই সেজন্য তাকে সতর্ক করেই দেওয়া হয়েছে। আমরা ব্যাপারটার দিকে লক্ষ্য রাখছি। ভবিষ্যতেও যদি এমন কিছু হয় তাহলে অবশ্যই আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব।'

তবে দেশের জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ব্যাপারে বিসিবি তাকে কিছু বলেনি, 'পোস্ট ডিলিট করে ফেলেছে। সে কারওর সঙ্গে মেশে না। যা পোস্ট দিয়েছে নিজে থেকেই দিয়েছে। ক্ষমা সে আমাদের কাছে চেয়েছে, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা বলা হয়নি। ওর যদি সেরকম মানসিক কোনো সমস্যা থাকে, মানসিক সহায়তার যদি দরকার হয় তাহলে আমরা অবশ্যই তাকে সে সহায়তাও করব। আশা করি ভবিষ্যতে এমন কোনো সমস্যা হবে না। জাতীয় খেলোয়াড়দের কোড অব কন্ডাক্টের একটা ব্যাপার আছে, আমাদের জাতীয় দলের সঙ্গে ওর চুক্তি আছে - সবকিছুই ওকে অবগত করা হয়েছে। সে বলেছে সে আরও সতর্ক থাকবে। আর যখন সে একবার বলেছে সে পোস্ট করা নিয়ে দুঃখিত, সে নিশ্চয়ই দুঃখিত হয়েছে দেখেই বলেছে, ঠিক আছে?'

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর