এআই’তে তাঁদের বন্ধু বিড়াল! 

অভিনেত্রী জয়া আহসান থেকে হালের পরী মণি, অনেক তারকারই রয়েছে শখের পোষ্য। সামাজিক মাধ্যমের পাতায় মাঝেমধ্যেই তাঁরা প্রকাশ করেন প্রিয় পোষ্যকে নিয়ে ঘুরে বেড়ানো বা খুনসুটির ছবি। তবে সময়টা যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই), সম্প্রতি তাই বিড়ালের সঙ্গে এআই ছবিতে নজর কেড়েছেন বেশ ক’জন তারকা। এতে দেশি তারকাদের পাশাপাশি রয়েছেন বিদেশি তারকারাও।

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০ এএম

বিদ্যা সিনহা মিম। ছবি:এআই

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই পোষ্য নিয়ে খুনসুটিতে মেতে থাকতে দেখা যায় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। সম্প্রতি তিনি ভক্তের কাছ থেকে উপহার পেয়েছেন এআই দিয়ে বানানো একটি ছবি। যেখানে তাঁর পাশে শোভা বাড়িয়েছে একটি বিড়াল। অভিনেত্রীর সঙ্গে কথা হলে জানা যায়, তাঁর বাসায় এখন দুটি পোষ্য। একটি বিড়াল, অন্যটি কুকুর।

জানা গেছে, বিড়ালটির নাম পিকু। কুকুরটির নাম ক্যান্ডি। আদুরে এই পোষ্যদের নিয়ে মিম বললেন, ‘সুযোগ পেলেই আমি তাদেরকে সময় দিই। পিকু ও ক্যান্ডি—দুজনেই আমার খুব প্রিয়।’ এর আগে বার্বি নামে মিমের একটি বিড়াল ছিল। তার মৃত্যুতে ভীষণ মন খারাপ হয়েছিল অভিনেত্রীর।

মেহজাবীন চৌধুরী। ছবি: এআই

বিড়াল নিয়ে এআই ছবিতে ধরা দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। গোলাপি আবহের সেই ছবিটি সম্প্রতি ফেসবুকে শেয়ার করেন তিনি। ভক্তের দেওয়া এই উপহারের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ রাত্রি’।

সেই পোস্টে এক ভক্তের মন্তব্য, ‘এইটা একটু এক্সট্রা লেভেলের কিউটনেস হয়ে গেলো না! বিশ্বাস করেন আমি মাথায় হাত দিতে বাধ্য হয়েছি।’ আরেকজন লিখেছেন, ‘অসাধারণ’। 

রাজ রিপা। ছবি: এআই/ইবনে আরিফ আহমেদ

তরুণ অভিনেত্রী রাজ রিপাকেও দেখা গেছে বিড়ালের সঙ্গে এআই ছবিতে। ভক্তের কাছ থেকে উপহার পাওয়া এই ছবিতে অভিনেত্রীর কোল ঘেঁষে বসে আছে বিড়ালটি।

কথা হলে রাজ রিপা জানালেন, এখন তাঁর বাসায় কোনো পোষ্য নেই।তবে বিড়াল কিংবা কুকুর—দুটিই তাঁর খুব পছন্দের। ভবিষ্যতে একটি বিড়াল পোষতে চান তিনি।

বিয়ন্সে। ছবি: এআই/দ্য ক্যাট লুমিনাতি

মার্কিন পপতারকা বিয়ন্সেকে প্রায়ই পোষ্য নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। সেলিব্রিটিপেট.নেটের বরাতে জানা যায়—খরগোশ থেকে শুরু করে মুরগি, কুকুর, সাপ, মাছ, তোতাপাখিসহ বেশকিছু পোষ্য রয়েছে তাঁর।

সম্প্রতি এই তারকাও দেখা দিয়েছেন এআই ছবিতে। যেখানে বিড়াল কোলে মুকুট মাথায় রানির বেশে হাজির হয়েছেন তিনি। 

অ্যাডেলে। ছবি: এআই/দ্য ক্যাট লুমিনাতি

ব্রিটিশ গায়িকা অ্যাডেলেও হাজির হয়েছেন এআই ছবিতে। কালো পোশাকে কালো রঙের একটি বিড়াল সেই ছবিতে যোগ করেছে ভিন্ন মাত্রা। সেলিব্রিটিপেট.নেট থেকে জানা গেছে, বব ও ফ্রেডি নামে এই গায়িকার দুটি পোষা কুকুর রয়েছে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর