'শ্রী' ফিরছে বাংলাদেশের ক্রিকেটে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম

বিশ্বকাপের আগে বাংলাদেশের কোচিং দলে বেশ বড়সড় সংযোজন হলো। ভারতে ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন থাকবেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। তবে বাংলাদেশের সঙ্গে শ্রীধরন শ্রীরামের সম্পর্ক নতুন নয়। গত বছর টি-টোয়েন্টি এশিয়া কাপ ও বিশ্বকাপেও এ দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। বিশ্বকাপের ঠিক আগ দিয়ে আবারও তাঁকে মনে পড়েছে বিসিবির।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসই নিশ্চিত করেছেন এই খবর। ভারতের হয়ে শ্রীরামের আন্তর্জাতিক ক্যারিয়ার অতটা আলোঝলমলে না হলেও কোচ হিসেবে তাঁর অভিজ্ঞতা অনেক। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলা শ্রীরাম ভারতের হয়ে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত আটটি ওয়ানডে খেলেছেন। এরপর তেমন সুযোগ না পেলেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলে গিয়েছেন প্রায় ১৮ বছর ধরে।

শ্রীরামের সবচেয়ে বড় অর্জন, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত যখন অস্ট্রেলিয়ার জাতীয় দলের সহকারী কোচ ছিলেন, তখনই টি-টোয়েন্টি ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় আক্ষেপটা ঘোচায় অস্ট্রেলিয়া, প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে। আইপিএলেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, দিল্লি ডেয়ারডেভিলসের মতো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করা শ্রীরাম এখন লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের সহকারী কোচ, জাস্টিন ল্যাঙ্গারের সহকারী হিসেবে কাজ করছেন তিনি।

বিশ্বকাপের আগে গুয়াহাটিতে শ্রীলঙ্কা আর ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীরাম সরাসরি সেখানেই যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর